[বিঃদ্রঃ কপিরাইট ইস্যুর কারণে 06:49-07:20 মিনিট নিশব্দ রাখা হয়েছে ]
নবী (সা) আতর বা সুগন্ধি খুব পছন্দ করতেন। আর তাই আমরাও আতর খুব পছন্দ করি। আশেপাশে কোনো আতর বিক্রেতা থাকলে অথবা পরিচিত কোনো ভাই নতুন কোনো সুগন্ধি ব্যবহার করলে, আমরা সেই আতরের নাম জানতে চাই, আতরের সুবাস নিই।
একটা বিশেষ সময়ে আল্লাহর পক্ষ থেকে প্রতি বছর আমাদের জন্য সুশীতল সুবাস প্রবাহিত হয়, কিন্তু আমরা এই সুবাসের ব্যাপারে বেশিরভাগ মুসলিম গাফেল থাকি। অনেকে তো জানিই না সেই সুবাস কখন প্রবাহিত হয়।
আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে যেই প্রশান্তির সুবাস প্রতি বছর প্রবাহিত হয় সেই ব্যাপারে জানবো।
একটি হাদিসে রাসূল (সা), মর্যাদাপূর্ণ দিনগুলিকে (যেমন রমাদানের দিনগুলো অথবা জিলহজ্জ মাসের প্রথম দশ দিন) একটি মৃদুমন্দ ক্ষণস্থায়ী সুশীতল বাতাসের সাথে তুলনা করেছেন। যা অনাবিল প্রশান্তির সুবাস বহন করে।
এই বাতাস আমাদের চারপাশ দিয়ে বয়ে যায় ঠিকই তবে এটি মুহূর্তের মধ্যেই বিলীন হয়ে যায়। একারণে এই বাতাস একবার চলে গেলে অর্থাৎ রমাদান শেষ হয়ে গেলে এই বাতাস উপভোগের আর কোনো সুযোগ থাকে না।
রামাদানে সুবাস সেটা আবার কী? আর এই সুবাস কীভাবেই বা নিতে হয়?
এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের "ধূলিমলিন উপহার: রামাদান " অডিও সিরিজের ষষ্ঠ পর্ব।
বিস্তারিত: http://bit.ly/2qu1pAW
আগের পর্বগুলো পেতে: http://bit.ly/2rbQ6Rl
FB page link -- Rain Drops Media
https://www.facebook.com/raindropsmedia/
Our FB page- Islamic Philosophy Society and Culture - IPSC
https://www.facebook.com/IPSC.BD/
Our FB group link- https://www.facebook.com/groups/975866602550940/