আমাদের বেশিরভাগ মানুষের কাছে ইসলামের আদেশ-নিষেধগুলো ‘বোঝা’র মতো মনে হয়। শুষ্ক, রুক্ষ কিছু কাজ। তাই সালাত আদায়ে আমাদের আলসেমি হয়, সাওম পালনে কষ্ট হয়, যাকাত দিতে মনটা খচখচ করে।
কিন্তু কিছু মানুষ আছে যারা ইসলামকে উপভোগ করে। হ্যাঁ, উপভোগ করে। তাই তারা সালাতে শান্তি পায়, সাওমের স্বাদ পায়, মানুষকে ইসলামের দিকে ডাকতে ভালোবাসে, কষ্ট হলেও বাসে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফে ইসলামের আহবান করতে গিয়েছিলেন, তাইফের লোকেরা তাঁকে পাথর মেরে বের করে দিয়েছিলো। তিনি ছিলেন রক্তাক্ত, ক্লান্ত, মর্মাহত। কিন্তু এই কঠিন মুহূর্তেও তিনি বলে উঠেছিলেন,
‘ও আল্লাহ! আপনি যদি আমার ওপর অসন্তুষ্ট না হোন তাহলে যা হয়েছে তা কিছুই না!’
এটাই হলো ঈমান, ঈমানেরও স্বাদ আছে!
আসুন একটা সহজ উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করা যাক। ধরুন, একজন লোক স্ত্রীর জন্য গিফট কিনতে মার্কেটে গেল। সে এক মার্কেট থেকে আরেক মার্কেটে দৌঁড়াচ্ছে, বাইরে ঝুম বৃষ্টি। তবু সে ছুটছে, ছুটছে তো ছুটছে, যেন সবচে ভালো জিনিসটা তার স্ত্রীকে উপহার দিতে পারে, এমন কিছু যা দেখে তার স্ত্রী খুব খুশি হবে। সে একটি গিফট কিনে খুব সুন্দর করে সাজিয়ে স্ত্রীকে দিলো। সেই গিফটটি দেখে স্ত্রী খুবই খুশি হলো!
সঙ্গীকে খুশি মনে উপহারটি খুলতে দেখে, তার প্রতি ভালোবাসার কারণে সেই স্বামীর কিন্তু কষ্টের কথা আর মনে থাকে না। শপিং এ যাওয়ার কষ্ট, এক মার্কেট থেকে আরেক মার্কেটে ঘোরার কষ্ট, গিফটের মূল্য যোগানোর জন্য সপ্তাহ, মাস কিংবা বছরজুড়ে কষ্ট -- প্রিয়জনের হাসি নিমেষেই সেই কষ্টকে ভুলিয়ে দেয়।
যদি আপনি সত্যিই কাউকে ভালবাসেন, তখন আপনি ভালোবেসে সেই কাজগুলোই করেন, যা সে ভালোবাসে। সাওমের ব্যাপারটা এমনই। যখন আপনি জানেন আল্লাহ চান যে আপনি তাঁর জন্য সাওম রাখুন, তখন আল্লাহকে খুশি করতে পারলে আপনিও খুশি হবেন! এটাই সত্যিকারের ভালোবাসা আর আল্লাহর জন্য ভালোবাসার দুনিয়ার সমস্ত কষ্টকে মুছে দেয়!
বিস্তারিত: http://bit.ly/2s9BzGX
সব পর্ব একসাথে পেতে: http://bit.ly/2rF78nZ
FB page link -- Rain Drops Media
https://www.facebook.com/raindropsmedia/
Our FB page- Islamic Philosophy Society and Culture - IPSC
https://www.facebook.com/IPSC.BD/
Our FB group link- https://www.facebook.com/groups/975866602550940/